Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চাকরি পুনর্বহালের দাবিতে শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান

সরকারি স্কুল থেকে চাকরি হারানো যোগ্য শিক্ষাকর্মীদের পুনর্বহালের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযান করল ‘যোগ্য গ্রুপ সি, গ্রুপ ডি অধিকার মঞ্চ’।

চাকরি পুনর্বহালের দাবিতে শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সরকারি স্কুল থেকে চাকরি হারানো যোগ্য শিক্ষাকর্মীদের পুনর্বহালের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযান করল ‘যোগ্য গ্রুপ সি, গ্রুপ ডি অধিকার মঞ্চ’। এদিন দুপুরে হাওড়া ময়দানের বঙ্গবাসী মোড়ের কাছে জমায়েত হন তাঁরা। এরপর সংগঠনের সদস্যরা চার্চ রোড ধরে মিছিল করে বঙ্কিম সেতুর নীচে এলে পুলিস সেখানেই তাঁদের আটকে দেয়। সেখানে বসেই সন্ধ্যা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালিয়ে যান সংগঠনের সদস্যরা। শিক্ষাকর্মীরা এদিন মূলত দু’টি দাবি নিয়ে সরব হয়েছিলেন। প্রথম, স্কুলে যোগ্য ১২৫৫ জন গ্রুপ সি ও ২১৩৯ জন গ্রুপ ডি শিক্ষাকর্মীর সার্টিফায়েড লিস্ট এসএসসিকে অবিলম্বে প্রকাশ করতে হবে। এছাড়াও সিবিআইয়ের উদ্ধার করা ২২ লক্ষ ওএমআর শিট অবিলম্বে ওয়েবসাইটে দিতে হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ