Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি স্কুলকে অন্তত ৭০টি চারাগাছ বসাতে নির্দেশ শিক্ষা মিশনের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্রতিটি স্কুলকে অন্তত ৭০টি চারাগাছ রোপণ করতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। সোমবার থেকেই এই মর্মে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফে পাঠানো চিঠি পেতে শুরু করেছে বিভিন্ন স্কুল।

৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি স্কুলকে অন্তত ৭০টি চারাগাছ বসাতে নির্দেশ শিক্ষা মিশনের
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্রতিটি স্কুলকে অন্তত ৭০টি চারাগাছ রোপণ করতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। সোমবার থেকেই এই মর্মে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফে পাঠানো চিঠি পেতে শুরু করেছে বিভিন্ন স্কুল। তাতে বলা হয়েছে, বনদপ্তর, উদ্যানপালন দপ্তরের নিজস্ব নার্সারি, পুরসভা এবং পুর কর্পোরেশন থেকে চারাগুলি বিলি করা হবে। সেগুলি স্কুলের পাশাপাশি, সংলগ্ন রাস্তার ধারে, এমনকী নিজেদের বাড়িতেও পড়ুয়ারা বসাতে পারবে। এর জন্য প্রতি স্কুলকে ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি করতে হবে ইকো ক্লাব। কেন্দ্রীয় সমগ্র শিক্ষা মিশনের লাইফ পোর্টালের অংশ হিসেবে বিদ্যুৎ অপচয়, জল অপচয়, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার প্রভৃতির বিরুদ্ধে এলাকায় প্রচার চালাতে হবে। এর পাশাপাশি, সাধারণ এবং বৈদ্যুতিন বর্জ্য হ্রাস করা, পরিবেশ বান্ধব জীবনশৈলী অনুসরণ এবং খাদ্য উৎপাদনের স্থিতিশীল পদ্ধতি গ্রহণের মতো সাতটি বিষয় নিয়ে সচেতনতার উদ্যোগ নিতে হবে। কেন্দ্রে ‘এক পেড় মা কে নাম’ (মায়ের নামে একটি গাছ) শীর্ষক একটি প্রকল্প রয়েছে। সেটিকেই রাজ্যস্তরে কার্যকর করার জন্য বিকাশ ভবনকে চিঠি দেওয়া হয়েছে। আর সেই চিঠি পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন স্কুল এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকদের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ