Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ল’ কলেজে ক্লাস চালু করার পক্ষে শিক্ষামন্ত্রী ব্রাত্য

ধর্ষণের অভিযোগ সামনে আসার পরে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সাউথ ক্যালকাটা ল’ কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ল’ কলেজে ক্লাস চালু করার পক্ষে শিক্ষামন্ত্রী ব্রাত্য
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্ষণের অভিযোগ সামনে আসার পরে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সাউথ ক্যালকাটা ল’ কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিধানসভার অধ্যক্ষ ক্ষোভ প্রকাশ করেছিলেন মঙ্গলবারই। বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘পঠনপাঠন প্রক্রিয়া চালু থাকার কথা। পরিচালন সমিতি কী ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে, তা আমাকে খোঁজ নিতে হবে। আশা করছি, ছাত্রছাত্রীরা দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরে আসবে।’ 

Advertisement

এদিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা কলেজে এই ঘটনার তদন্ত করতে যান। ল’ ফ্যাকাল্টির ডিন যতীন্দ্রকুমার দাস, বিশ্ববিদ্যালয়ের ইনসপেক্টর অব কলেজেস (আইসি) দেবাশিস বিশ্বাস ওই দলে ছিলেন। তবে, বিষয়টি নিয়ে সকলেই মুখে কুলুপ এঁটেছেন। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য শান্তা দত্তের প্রতিক্রিয়াও মেলেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ