Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বেটিং অ্যাপ মামলায় মিমি-ঊর্বশীকে তলব ইডির

পুজোর আগেই বিপত্তি। বেটিং অ্যাপ মামলায় টলি অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

বেটিং অ্যাপ মামলায় মিমি-ঊর্বশীকে তলব ইডির
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর আগেই বিপত্তি। বেটিং অ্যাপ মামলায় টলি অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সমন অনুযায়ী আগামীকাল, সোমবারই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। অপরদিকে, ১৬ সেপ্টেম্বর মডেল তথা বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকেও দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। তবে এই বিষয়ে দুই অভিনেত্রীর কাছ থেকেই কোনওরকম প্রতিক্রিয়া মেলেনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মামলায় ওই বেটিং অ্যাপের প্রচারে যে সকল তারকারা সরাসরি যুক্ত ছিলেন মূলত তাঁদের ভূমিকাই আপাতত খতিয়ে দেখছে ইডি। এই সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগেও একাধিক অভিনেতা, ক্রিকেটার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ডাকা হয়েছিল। 

Advertisement

অভিযোগ, এই ধরণের বেটিং অ্যাপের ফলে প্রতারিত হয়েছেন দেশের প্রচুর মানুষ। লক্ষ লক্ষ টাকা খুইয়ে সর্বসান্ত হয়েছেন। ঘটেছে মর্মান্তিক পরিণতিও। এই অ্যাপগুলির বিজ্ঞাপনের মুখ ছিলেন তারকারা। যার ফলে অনেকের কাছেই না কী এই ধরণের অ্যাপ আরও বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছিল! ফলে ওই তারকাদের ঠিক কী ধরণের ভূমিকা ছিল তা জানতেই তাঁদের তলব করা হয়েছে। এমনকী অ্যাপ সংস্থার সঙ্গে তাঁদের চুক্তি সংক্রান্ত বিষয় এবং ব্যাঙ্ক সংক্রান্ত লেনদেনও খতিয়ে দেখবেন তদন্তকারীরা। সূত্র মারফত জানা গিয়েছে, এই মামলায় আরও কয়েকজন তারকাকে ডাকা হতে পারে।   

Advertisement
সম্পর্কিত সংবাদ