Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ডিনো মোরিয়ার বাড়িতে ইডির হানা, আর্থিক প্রতারণার অভিযোগ

মহারাষ্ট্রে মিঠি নদীর পলি অপসারণ কেলেঙ্কারিতে নাম জড়াল ‘রাজ’ সিনেমা খ্যাত অভিনিতা ডিনো মোরিয়ার। এই ঘটনায় মুম্বই পুলিসের আর্থিক দুর্নীতি শাখা ইতিমধ্যেই তলব করেছে তাঁকে।

ডিনো মোরিয়ার বাড়িতে ইডির হানা, আর্থিক প্রতারণার অভিযোগ
  • ৭ জুন, ২০২৫ ১৮:০৬
Prefer us on Google

মুম্বই, ৬ জুন: মহারাষ্ট্রে মিঠি নদীর পলি অপসারণ কেলেঙ্কারিতে নাম জড়াল ‘রাজ’ সিনেমা খ্যাত অভিনিতা ডিনো মোরিয়ার। এই ঘটনায় মুম্বই পুলিসের আর্থিক দুর্নীতি শাখা ইতিমধ্যেই তলব করেছে তাঁকে। সূত্রের খবর, প্রায় ৬৫ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আজ, শুক্রবার অভিনেতার বাড়িতে হানা দেয় ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, মুম্বই ও কেরলের মোট ১৫টি জায়গায় তল্লাশি চালিয়েছেন তদন্তকারী দলের আধিকারিকরা। ডিনোর বাড়ি ছাড়াও বিএমসি-র সহকারী ইঞ্জিনিয়ার প্রশান্ত-সহ আরও বেশ কয়েকজন ঠিকাদারের বাড়িতেও হানা দেয় ইডি। তল্লাশি চালানোর পাশাপাশি ইডি সমস্ত আর্থিক নথিপত্রও খতিয়ে দেখছে। এই ঘটনায় আগেই ১৩ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তদন্তে জানা যায়, মামলায় প্রধান অভিযুক্ত কেতন কদমের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ ছিল ডিনো এবং তাঁর ভাই সান্টিনোর। বিষয়টিতে তাঁদের জিজ্ঞাসাবাদও করে ইডি। এমনকী তাঁদের মধ্যে কী কথাবার্তা হয় সেটিও জানতে চাওয়া হয়। এরপরই আজ ডিনোর বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ