নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ইডির অভিযানে জামুড়িয়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকার হদিশ। জামুড়িয়ায় এসবিআই ব্রাঞ্চ থেকে টাকা গোনার মেশিন নিয়ে এলেন ইডির আধিকারিকরা। পাশাপাশি টাকা গোনার জন্য ব্যাঙ্ক থেকে দুই আধিকারিককেও ডেকে আনা হয়েছে বলে সূত্রের খবর। ইডির আধিকারিকরা জানিয়েছেন, অভিযুক্ত ব্যবসায়ী রাজেশ বানসাল এবং তাঁর পরিজনদের ওই এলাকায় হার্ডওয়ারের ব্যবসা রয়েছে।



