Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

রবার্টের বিরুদ্ধে চার্জশিট ইডির

জমি লেনদেন সংক্রান্ত মামলায় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী তথা ব্যবসায়ী রবার্ট ওয়াধেরার বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

রবার্টের বিরুদ্ধে চার্জশিট ইডির
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জমি লেনদেন সংক্রান্ত মামলায় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী তথা ব্যবসায়ী রবার্ট ওয়াধেরার বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই প্রথম কোনও মামলায় গান্ধী পরিবারের জামাতার বিরুদ্ধে চার্জশিট পেশ করল তদন্তকারী সংস্থা। হরিয়ানার শিকোপুরে জমি লেনদেন সংক্রান্ত মামলায় আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। অভিযোগ, রবার্টের মালিকানাধীন একটি সংস্থা ২০০৮ সালে মাত্র সাড়ে সাত কোটি টাকায় ৩.৫ একর জমি কিনেছিল। চার বছর পর তা একটি রিয়েল এস্টেট সংস্থার কাছে বিক্রি করা হয় ৫৮ কোটির বিনিময়ে। ইডি জানিয়েছে, জমি কেনার জন্য ব্যবহৃত অর্থের উৎস সন্দেহজনক। জমি কেনা ও বিক্রির সময় সরকারি নথি ও নিয়মকে পাত্তা দেওয়া হয়নি। সমস্ত অভিযোগ অস্বীকার করে রবার্টের দাবি, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে। এ ধরনের তদন্তের আসল উদ্দেশ্য হল বিরোধী রাজনৈতিক নেতা-নেত্রীর পরিবারের সদস্যদের হেনস্তা করা।’ গত এপ্রিল মাসে রবার্টকে তলব করেছিল ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। এছাড়াও তাঁর বিরুদ্ধে আরও দু’টি মামলা চলছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ