Bartaman Logo
১৮ জুন, ২০২৬

বেআইনি জমি হস্তান্তর করেই ৫৮ কোটি আয়, রবার্টের বিরুদ্ধে চার্জশিটে দাবি ইডির

গুরুগ্রামের শিকারপুরে বেআইনি জমি হস্তান্তর বাবদ ৫৮ কোটি টাকা পেয়েছেন রবার্ট ওয়াধেরা। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্টের বিরুদ্ধে ১৭ জুলাই চার্জশিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এমনই অভিযোগ করেছে।

বেআইনি জমি হস্তান্তর করেই ৫৮ কোটি আয়, রবার্টের বিরুদ্ধে চার্জশিটে দাবি ইডির
  • ১১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গুরুগ্রামের শিকারপুরে বেআইনি জমি হস্তান্তর বাবদ ৫৮ কোটি টাকা পেয়েছেন রবার্ট ওয়াধেরা। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্টের বিরুদ্ধে ১৭ জুলাই চার্জশিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এমনই অভিযোগ করেছে। গুরুগ্রামের সেক্টর ৮৩-তে সাড়ে তিন একর জমি কেনাবেচা নিয়ে বিতর্কের সূত্রপাত। রবার্ট দাবি করেছিলেন সাড়ে সাত কোটি টাকায় তিনি ওই জমি কিনেছিলেন। যদিও ইডির দাবি, তাঁকে এই জমি পাইয়ে দেওয়া হয়েছিল। পরে ডিএলএফকে তিনি ৫৮ কোটি টাকায় ওই জমি বিক্রি করে দেন। জমি হস্তান্তর বাবদ এই লেনদেন ‘আর্থিক তছরুপ’ বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। 

Advertisement

জমি হস্তান্তর কীভাবে হয়েছিল, তার বিস্তারিত বর্ণনা রয়েছে ইডির চার্জশিটে। তাতে বলা হয়েছে, ওঙ্কারেশ্বর প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড (ওপিপিএল) ঘুষ বাবদ স্কাইলাইট হসপিটালিটি প্রাইভেট লিমিটেডকে (এসএলএইচপিএল) এই জমি দিয়েছিল। এই জমি হস্তান্তরের কোনও চালান মেলেনি। এসএলএইচপিএল-এর ডিরেক্টর হলেন রবার্ট। সেসময় হরিয়ানায় কংগ্রেস সরকারের টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং দপ্তরের মন্ত্রী ছিলেন ভূপিন্দর সিং হুদা। সেই হুদার উপর প্রভাব খাটিয়ে ওপিপিএলকে হাউজিং লাইসেন্সের ব্যবস্থা করে দেন তৎকালীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট। ইতিমধ্যে ইডি বিশেষ পিএমএলএ আদালতে চার্জশিট জমা দিয়েছে। ২৮ আগস্টের মধ্যে রবার্টকে এর উত্তর দিতে বলা হয়েছে। সেই উত্তর পাওয়ার পরেই চার্জ গঠন করা হবে। এই নিয়ে রবার্টের অফিস সূত্রে বলা হয়েছে, ‘মোদি সরকার বিরোধীদের বেছে বেছে নিশানা করছে।  ইডির এই চার্জশিট এরই অংশ।’

Advertisement
সম্পর্কিত সংবাদ