Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আই লিগে নজর কাড়া দুই ফুটবলারকে নিল ইস্ট বেঙ্গল

নতুন মরশুমে নিঃশব্দে ঘর গোছাচ্ছে ইস্ট বেঙ্গল। রিজার্ভ বেঞ্চের শক্তি বাড়ানোর লক্ষ্যে এবার আই লিগের কয়েকজন ফুটবলারকে রিক্রুট করা হবে।

আই লিগে নজর কাড়া দুই ফুটবলারকে নিল ইস্ট বেঙ্গল
  • ৮ জুন, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন মরশুমে নিঃশব্দে ঘর গোছাচ্ছে ইস্ট বেঙ্গল। রিজার্ভ বেঞ্চের শক্তি বাড়ানোর লক্ষ্যে এবার আই লিগের কয়েকজন ফুটবলারকে রিক্রুট করা হবে। শনিবার রিয়াল কাশ্মীরের মিডফিল্ডার রামসাঙ্গাকে চূড়ান্ত করা হল। মিজোরামের এই ফুটবলার ডিফেন্সিভ ব্লকারের ভূমিকায় বেশ নজর কেড়েছেন। তাঁর সঙ্গে তিন বছরের চুক্তি। পাশাপাশি রাজস্থান এফসি’র মার্তণ্ড রায়নাকেও সই করালো লাল-হলুদ ব্রিগেড। রায়না মূলত স্টপার। গত আই লিগে ২১ টি ম্যাচ খেলেছেন এই তরুণ ডিফেন্ডার। ফুটবল হেড থংবই সিংটোর পরামর্শেই এই দুই ফুটবলারকে সই করাল ইস্ট বেঙ্গল। পাশাপাশি রক্ষণ পোক্ত করতে জাতীয় দলের দুই ডিফেন্ডারকে টার্গেট করেছে মশাল বাহিনী। এদিকে, মেহতাব সিং ও অভিষেক সিংকে পেতে মোহন বাগানও মরিয়া। হংকং ম্যাচের আগে ভিসা সমস্যার কারণে বাদ পড়েছেন মেহতাব। তাঁকে রিলিজ করতে বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দাবি করেছে মুম্বই সিটি এফসি।

Advertisement
সম্পর্কিত সংবাদ