Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

লিগের প্রস্তুতি শুরু ইস্ট বেঙ্গলের

ঘরোয়া লিগের প্রস্তুতিতে নেমে পড়ল ইস্ট বেঙ্গল। দলের সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাসের তত্ত্বাবোধনে প্রথম দিনের অনুশীলনে হাজির ছিলেন ২১ জন ফুটবলার।

লিগের প্রস্তুতি শুরু ইস্ট বেঙ্গলের
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগের প্রস্তুতিতে নেমে পড়ল ইস্ট বেঙ্গল। দলের সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাসের তত্ত্বাবোধনে প্রথম দিনের অনুশীলনে হাজির ছিলেন ২১ জন ফুটবলার। সায়ন ব্যানার্জি, আদিত্য পাত্র, চাকু মান্ডি, কুশ ছেত্রী, মনোতোষ চাকলাদারদের সঙ্গে অনুশীলনে উপস্থিত ছিলেন বাংলার হয়ে সন্তোষ ট্রফি জয়ী দুই ফুটবলার মনোতোষ মাঝি ও বিক্রম প্রতাপ। এদিন হাওড়া ময়দানে রিজার্ভ দলের প্র্যাকটিস দেখতে সাত সকালে হাজির হন ইস্ট বেঙ্গল ক্লাবের ফুটবল হেড থংবৈ সিংটো। ফুটবলারদের সঙ্গে আলাদা করে কথাও বলেন তিনি। তবে প্রথম দিন মাঠে আসেননি রিজার্ভ দলের হেড কোচ বিনো জর্জ। মেসারার্স ক্লাবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের লিগ অভিযান শুরু করবে ইস্ট বেঙ্গল। প্রথম ম্যাচের আগে তিন সপ্তাহ প্রস্তুতির সুযোগ পাবেন লাল-হলুদ কোচ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ