Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

বাধা ‘ই-কেওয়াইসি’, গুজরাতে রেশন পাচ্ছেন না ১০ লক্ষ মানুষ

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে প্রতিটি নাগরিকের খাদ্য ও পুষ্টির অধিকার রয়েছে। মাতৃগর্ভ থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক, সবাইয়ের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে ওই আইনে।

বাধা ‘ই-কেওয়াইসি’, গুজরাতে রেশন পাচ্ছেন না ১০ লক্ষ মানুষ
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ:  জাতীয় খাদ্য সুরক্ষা আইনে প্রতিটি নাগরিকের খাদ্য ও পুষ্টির অধিকার রয়েছে। মাতৃগর্ভ থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক, সবাইয়ের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে ওই আইনে। কিন্তু এই সুরক্ষার বর্মে বড়সড় ফাটল দেখা গেল গুজরাতে। ওই রাজ্যে বহু সংখ্যক গ্রাহক রেশন পাচ্ছেন না। চলতি বছরের এপ্রিল থেকে জুন— তিন মাসে গুজরাতে রেশন থেকে বঞ্চিত প্রায় ১০ লক্ষ উপভোক্তা। শুধুমাত্র ই-কেওয়াইসি সংক্রান্ত প্রয়োজনীয় নিয়ম কানুন সম্পূর্ণ না হওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ রেশন সামগ্রী পাচ্ছেন না। গুজরাতের আইপিডিএস পোর্টাল থেকেই এই তথ্য সামনে আসছে। কেন্দ্রের এনডিপিএস পোর্টালে দেখা যাচ্ছে, অন্ন সুরক্ষা অধিকার অভিযানের অন্তর্গত গুজরাতে মোট উপভোক্তার সংখ্যা ৩.৮২ কোটি। কিন্তু শেষ তিন মাসে রেশন সামগ্রী পাওয়া উপভোক্তার সংখ্যা ঘোরাফেরা করছে ৩.৭২ থেকে ৩.৭৬ কোটি। অর্থাৎ গুজরাতে রেশন থেকে বঞ্চিত হতে হচ্ছে প্রায় ১০ লক্ষ মানুষকে। সেই সূত্রেই জানা গিয়েছে, নিছক বাধ্যতামূলক ই-কেওয়াইসি সংক্রান্ত নিয়ম অসম্পূর্ণ থাকার কারণে খাদ্য সামগ্রী পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ