আজ, বৃহস্পতিবার জল ছাড়ার পরিমান আরও বাড়াল ডিভিসি। এখন পাঞ্চেত ও মাইথন থেকে মোট ৫৭ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। পাঞ্চেত থেকে ৩২ হাজার কিউসেক এবং মাইথন থেকে ২৫ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। এই মুহূর্তে দুর্গাপুর ব্যারেজ থেকে ৬২ হাজার ১০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে।



