Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানের ‘ড্রোন হামলা’ রুখল দুবাই, বুর্জ খলিফা সংলগ্ন অর্থনৈতিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত

শুক্রবার সকাল। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল মধ্য দুবাই।  সংযুক্ত আরব আমিরশাহির প্রধান সড়ক শেখ জায়েদ রোড থেকে ঘনঘন সাইরেনের শব্দ শোনা যাচ্ছিল। পিছনে বুর্জ খলিফা।

ইরানের ‘ড্রোন হামলা’ রুখল দুবাই, বুর্জ খলিফা সংলগ্ন অর্থনৈতিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত
  • ১৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: শুক্রবার সকাল। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল মধ্য দুবাই।  সংযুক্ত আরব আমিরশাহির প্রধান সড়ক শেখ জায়েদ রোড থেকে ঘনঘন সাইরেনের শব্দ শোনা যাচ্ছিল। পিছনে বুর্জ খলিফা। আর সামনে দুবাইয়ের ‘ফিনান্সিয়াল হাব’ দুবাই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টার (ডিআইএফসি) থেকে বেরচ্ছে ঘন কালো ধোঁয়া। আতঙ্কে রাস্তায় ছোটাছুটি শুরু করেন স্থানীয়রা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বহুতলও কেঁপে ওঠে। এদিন সকালে ইরানের ড্রোন হামলা প্রতিহত করে দুবাই। আর তার ধ্বংসাবশেষ থেকেই ক্ষতিগ্রস্ত হল রাজধানীর অর্থনৈতিক কেন্দ্রটি। বহুতলের একাংশে আগুন লেগে দীর্ঘক্ষণ ধোঁয়া বেরতে থাকে। তবে হতাহতের কোনো খবর মেলেনি।

Advertisement

এনিয়ে দুবাই প্রশাসনের তরফে জানানো হয়েছে, ‘তেমন বড়ো কোনো দুর্ঘটনা ঘটেনি। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় রয়েছে। ইরানের ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। আর তার ধ্বংসাবশেষ থেকেই ডিআইএফসি বিল্ডিংয়ের সামনের অংশে সামান্য ক্ষতি হয়েছে। দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে দুবাই পুলিশ। মানুষজনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।’  
খামেনেইর মৃত্যুর প্রতিশোধ নিতে ফুঁসছে ইরান। আমেরিকাকে জব্দ করতে ইতিমধ্যে পশ্চিম এশিয়ার দেশগুলিতে থাকা মার্কিন সেনাঘাঁটিতে হামলা শুরু করেছে তেহরান। হামলার আশঙ্কায় আগেই খালি করা দেওয়া হয়েছে পৃথিবীর উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফা। কিন্তু যুদ্ধের ১৪তম দিনে বুর্জ খলিফার কাছে দুবাইয়ের অর্থনৈতিক কেন্দ্রে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ