Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বাগদান দুবাইয়ের রাজকন্যার, শুধু আংটির দামই ১১ লক্ষ মার্কিন ডলার

মরোক্কান-আমেরিকান র‌্যাপার ফ্রেঞ্চ মন্তানার সঙ্গে বাগদান সারলেন দুবাইয়ের রাজকন্যা মাহরা। ২৯ আগস্ট ইনস্টাগ্রামে যৌথভাবে একথা ঘোষণা করেছেন মন্তানা ও মাহরা।

বাগদান দুবাইয়ের রাজকন্যার, শুধু আংটির দামই ১১ লক্ষ মার্কিন ডলার
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দুবাই: মরোক্কান-আমেরিকান র‌্যাপার ফ্রেঞ্চ মন্তানার সঙ্গে বাগদান সারলেন দুবাইয়ের রাজকন্যা মাহরা। ২৯ আগস্ট ইনস্টাগ্রামে যৌথভাবে একথা ঘোষণা করেছেন মন্তানা ও মাহরা। সেখানে পোস্টে মন্তানার হাতে হাত রেখেছেন মাহরা। আর সেইসূত্রেই প্রকাশ্যে এসেছে মাহরার হিরের আংটি। যার মূল্য ১১ লক্ষ ডলার। এনিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহলের অন্ত নেই। ১১.৫৩ এমারেল্ড কাটের হিরের আংটিটি তৈরি করেছেন বিখ্যাত শিল্পী এরিক মাবনি। চলতি বছরের জুন মাসে প্যারিস ফ্যাশন উইক চলাকালীন বাগদানের অনুষ্ঠান সম্পন্ন হয়। জানা গিয়েছে, ২০২৪ সালে দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা মাহরার সঙ্গে মন্তানার আলাপ হয়। এই জুটিকে প্রায়শই দুবাই ও মরক্কোর বিলাসবহুল রেস্তরাঁতেও দেখা গিয়েছে। এর আগে মাহরা ও মন্তানা দুজনেই বিবাহিত ছিলেন। বিচ্ছেদ পেরিয়ে ফের নতুন করে জীবন শুরু করতে চলেছেন রাজকন্যা।

Advertisement
সম্পর্কিত সংবাদ