Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

বিএমডবলু থেকে নেমে রাস্তায় প্রস্রাব, হাত জোড় করে ক্ষমা চাইলেন চালক

মহারাষ্ট্রের পুনের ব্যস্ত রাস্তা। ট্রাফিক সিগন্যালের সামনে বিএমডবলু থেকে নেমে এলেন চালক। প্রকাশ্যেই প্রস্রাব করে ফের গাড়িতে উঠে যান তিনি।

বিএমডবলু থেকে নেমে রাস্তায় প্রস্রাব, হাত জোড় করে ক্ষমা চাইলেন চালক
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: মহারাষ্ট্রের পুনের ব্যস্ত রাস্তা। ট্রাফিক সিগন্যালের সামনে বিএমডবলু থেকে নেমে এলেন চালক। প্রকাশ্যেই প্রস্রাব করে ফের গাড়িতে উঠে যান তিনি। এক পথচারী গোটা ঘটনার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিস। আটক করা হয় অভিযুক্ত চালককে।  তার আগেই অবশ্য  নিজের আচরণের জন্য ক্ষমাপ্রার্থনা করেন মহার্ঘ ওই গাড়ির চালক গৌরব আহুজা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্টে গৌরব বলেন, ‘শনিবারের ওই ঘটনার জন্য অত্যন্ত দুঃখিত। পুনে, মহারাষ্ট্র ও ভারতের জনগণের কাছে আমি ক্ষমাপ্রার্থী। পুলিস ও উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে সাহেবের কাছে ক্ষমা চাইছি। আমাকে আর একবার সুযোগ দিন। এই ভুল আর করব না।’ ঘটনার আট ঘণ্টার মধ্যে পুলিসের কাছে আত্মসমর্পণের কথাও জানান তিনি। জানা গিয়েছে, ইয়েরেওয়াদার শাস্ত্রীনগর চকের সিগন্যালে দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন গৌরব। সেই সময় ওই গাড়িতে ভাগ্যেশ ওসওয়াল নামে আর এক জন বসে ছিলেন। ভিডিওটি ভাইরাল হতেই সাতারা জেলায় আহুজার হদিশ মেলে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁকে ইয়েরেওডা থানায় আনা হয়। পুলিস জানিয়েছে, গৌরব ও ভাগ্যেশ মদ্যপ ছিলেন কি না, তা খতিয়ে দেখতে শারীরিক পরীক্ষা করা হচ্ছে। উল্লেখ্য, গৌরব ও তাঁর বাবা মনোজ আহুজার বিরুদ্ধে জুয়া, ক্রিকেট বেটিংয়ে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল।  রাস্তার মাঝখানে দাঁড় করানো গাড়ি। ছবি: সমাজমাধ্যম

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ