Bartaman Logo
৯ জুন, ২০২৬

ড্রিমলাইনার কাণ্ড: স্বচ্ছ তদন্ত চেয়ে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন বিমান চালকদের সংগঠন

এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা নিয়ে সুর চড়াচ্ছে পাইলটদের সংগঠন। ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস বৃহস্পতিবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে চিঠি লিখে সাফ জানিয়েছে, তদন্ত রিপোর্টে এয়ার ইন্ডিয়ার ওই এয়ারক্র্যাফ্টের টেকনিক্যাল ত্রুটি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

ড্রিমলাইনার কাণ্ড: স্বচ্ছ তদন্ত চেয়ে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন বিমান চালকদের সংগঠন
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা নিয়ে সুর চড়াচ্ছে পাইলটদের সংগঠন। ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস বৃহস্পতিবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে চিঠি লিখে সাফ জানিয়েছে, তদন্ত রিপোর্টে এয়ার ইন্ডিয়ার ওই এয়ারক্র্যাফ্টের টেকনিক্যাল ত্রুটি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। কিন্তু ওই এয়ারক্র্যাফ্টের পূর্ববর্তী ফ্লাইটের পর যে লগ রিপোর্ট রয়েছে, সেটা বিস্তারিত খতিয়ে দেখা উচিত। অর্থাৎ সেদিন সকালে দিল্লি থেকে যখন ওই বিমানটি আমেদাবাদে এসেছিল, সেই যাত্রা শেষে পাইলট এবং কো-পাইলট কী রিপোর্ট দিয়েছিলেন, তাও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। 

Advertisement

এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনের সুরেই পাইটলদের সম্মিল্লিত ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটসের বক্তব্য, ওই দুর্ঘটনায় পাইলটসের দোষ প্রমাণ করার জোরদার চেষ্টা চলছে। বৃহস্পতিবার মার্কিন মিডিয়ায় স্পষ্ট বলা হয়েছে, পাইলটদের দোষে এই দুর্ঘটনা। 
কারণ ফুয়েল ইঞ্জিন সুইচ পাইলটদেরই কেউ বন্ধ করেছে। অথচ স্পষ্টভাবেই ককপিট রেকর্ডারে শোনা গিয়েছে, পাইলটদের দিক থেকে সুইচ অফ হয়নি। বোয়িং সংস্থার পক্ষ থেকে টেকনিক্যাল ত্রুটি ছিল না বলে স্বাভাবিকভাবেই দাবি করা হবে। বিমান চালকদের সংগঠনের প্রশ্ন, ভারত সরকারের সংস্থা এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্টস ইনভেস্টিগেশন ব্যুরো কেন ওই ওই আমেরিকার সংস্থার মতোই একই পথে হাঁটছে? সরাসরি ভারতীয় পাইলটদের উপর দোষ চাপালে এয়ারক্র্যাফ্ট ইঞ্জিন নির্মাতা বা এয়ার ইন্ডিয়া—সকলেই বেঁচে 
যাবে। যে দু’জন শেষ মুহূর্ত পর্যন্ত ২৩০ জন যাত্রীকে রক্ষা করতে চেষ্টা করে গেলেন এবং নিজেরাও প্রাণ বিসর্জন দিলেন, তাঁদের উপরই কেন দোষ চাপানো হচ্ছে! এমনই প্রশ্ন তুলে ভারত সরকারের হস্তক্ষেপ ও স্বচ্ছ তদন্ত দাবি করা হয়েছে পাইলটদের সংগঠনের তরফে।

সম্পর্কিত সংবাদ