Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / হেলথ

ডক্সিসাইক্লিন সেবনে উদ্বেগ ও নার্ভাসনেস হতে পারে, লিখতে হবে ওষুধের প্যাকেটে

ত্বক, সংক্রমণ, যৌনরোগ, পেটের অসুখ, মশাবাহিত সহ বিভিন্ন ধরনের অসুখে ব্যবহৃত হয় জনপ্রিয় অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন।

ডক্সিসাইক্লিন সেবনে উদ্বেগ ও নার্ভাসনেস হতে পারে, লিখতে হবে ওষুধের প্যাকেটে
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ত্বক, সংক্রমণ, যৌনরোগ, পেটের অসুখ, মশাবাহিত সহ বিভিন্ন ধরনের অসুখে ব্যবহৃত হয় জনপ্রিয় অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন। এইবার থেকে এই অ্যান্টিবায়োটিকের প্যাকেটে লিখতে হবে এর ব্যবহারে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। স্বাস্থ্যমন্ত্রকের ওষুধ সংক্রান্ত শীর্ষ সংস্থা সিডিএসসিও এক নির্দেশনামায় এই খবর জানিয়েছে। তারা জানিয়েছে, এই ওষুধের সেবনে অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠা, নার্ভাসনেস ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। 

Advertisement

ঘটনার সূত্রপাত দ্য ন্যাশনাল কোঅর্ডিনেশন সেন্টার ফর ফার্মাকোভিজিলেনস প্রোগ্রামের সুপারিশকে কেন্দ্র করে। রোগীদের উপর এই অ্যান্টিবায়োটিকে উদ্বেগজনক পার্শ্ব প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে এই সরকারি সংস্থা ২০২৫ সালেই সিডিএসসিওকে ব্য‌বস্থা নিতে সুপারিশ করে। সেই মোতাবেক ৮ জানুয়ারি সিডিএসসিও বিশেষজ্ঞ কমিটি পর্যালোচনা করে সুপারিশগুলি গ্রহণ করে। এই ওষুধের সমস্ত নির্মাতাকে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা প্যাকেজিংয়ের পাশাপাশি প্রচার পুস্তিকায় লেখার কথা জানিয়ে দিয়েছে তারা।  প্রতীকী চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ