Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপিকে ব্যাংক সংক্রান্ত তথ্য দেবেন না, বার্তা মমতার

নির্বাচনের প্রাকলগ্নে বিজেপি নানা রকমের কারসাজি করছে, এমনটাই অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই তালিকায় ব্যাংক সংক্রান্ত তথ্য নিয়েও সাধারণ মানুষকে সচেতন ও সজাগ থাকার বার্তা দিয়েছেন তিনি।

বিজেপিকে  ব্যাংক সংক্রান্ত তথ্য দেবেন না, বার্তা মমতার
  • ১১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচনের প্রাকলগ্নে বিজেপি নানা রকমের কারসাজি করছে, এমনটাই অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই তালিকায় ব্যাংক সংক্রান্ত তথ্য নিয়েও সাধারণ মানুষকে সচেতন ও সজাগ থাকার বার্তা দিয়েছেন তিনি। শুক্রবার বারাসতের কাছারি ময়দানের জনসভা থেকে মমতা বলেন, আপনার কাছে বিজেপির কোনো নেতা এসে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চাইলে দেবেন না। কারণ ওই অ্যাকাউন্টে কালো টাকা ঢুকিয়ে দিয়ে আপনাকে ফাঁসিয়ে দেবে। পরে ইডি, সিবিআইকে কাজে লাগিয়ে ডেকে পাঠাবে আপনাকে। আবার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জেনে নিয়ে আপনার টাকা গায়েব করে দেবে। তাই সবাইকে সতর্ক থাকতে বলছি। এর আগেও মমতা বলেছেন, কোনো এজেন্সি যদি বাড়িতে এসে তথ্য চায়, তা সবদিক খোঁজ না নিয়ে দেবেন না। মমতার আবেদন, বাইরের রাজ্য থেকে লোক আপনার এলাকায় আসছে কি না, সেদিকে খোঁজখবর রাখবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ