ওয়াশিংটন: রাতারাতি ভেনেজুয়েলার উপর মার্কিন অভিযানের কড়া নিন্দা করেছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। আমেরিকায় বন্দি মাদুরোর সুরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘এসো। কাপুরুষ, আমাকে তুলে নিয়ে যাও। এখানেই অপেক্ষা করছি।’ আঁতে ঘা লাগতেই পালটা হুমকি দিয়েছিলেন ট্রাম্পও। সাফ জানিয়েছিলেন, ‘আগে নিজেকে বাঁচাও।’ পেট্রোর বিরুদ্ধে আমেরিকায় কোকেন পাচারের অভিযোগও এনেছিলেন। কেউ কেউ বলতে শুরু করেছিলেন, এ যেন ঘুরিয়ে সতর্কবার্তা। ভেনেজুয়েলার মতোই হাল হতে পারে কলম্বিয়ার। কিন্তু আপাতত থিতিয়ে গিয়েছে সেই বিরোধ। মঙ্গলবার হোয়াইট হাউসে পেট্রো ও ট্রাম্পের প্রায় দু’ঘণ্টার বৈঠকের পর এমনই ইঙ্গিত মিলল। উভয় রাষ্ট্রপ্রধানের বক্তব্য, সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে। এদিন অতীতের যাবতীয় অপমান ভুলে ট্রাম্প বলেন, ‘আমরা আগে ঠিক ঘনিষ্ঠ বন্ধু ছিলাম না। আমি অপমানিত বোধ করিনি। কারণ আগে তাঁর সঙ্গে দেখা হয়নি। আমরা একে অন্যকে চিনতামও না। তবে হোয়াইট হাউসে খুব ভালো আলোচনা হয়েছে। ও দুর্দান্ত।’ আলোচনা শেষে পেট্রোও সাংবাদিক বৈঠক করেন। তাঁর বক্তব্য, ‘ইতিবাচক বৈঠক হয়েছে। আমরা দু’জনেই স্বাধীনচেতা। আর এই মনোভাবের জেরেই



