Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

নোবেল পুরস্কারই কাল হল মাচাদোর! পড়লেন ট্রাম্পের অপছন্দের তালিকায়

নিকোলাস মাদুরোকে নিয়ে ডেল্টা ফোর্স মার্কিন মাটি স্পর্শ করার আগেই সুখবর শোনাতে ব্যস্ত হয়ে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তখনই ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, মারিয়া মাচাদো কি ভেনেজুয়েলার পরবর্তী রাষ্ট্রপ্রধান হচ্ছেন?

নোবেল পুরস্কারই কাল হল মাচাদোর! পড়লেন ট্রাম্পের অপছন্দের তালিকায়
  • ৬ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

ওয়াশিংটন: নিকোলাস মাদুরোকে নিয়ে ডেল্টা ফোর্স মার্কিন মাটি স্পর্শ করার আগেই সুখবর শোনাতে ব্যস্ত হয়ে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তখনই ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, মারিয়া মাচাদো কি ভেনেজুয়েলার পরবর্তী রাষ্ট্রপ্রধান হচ্ছেন? অরিনকো নদীতে সটান সেই সম্ভাবনা ছুড়ে ফেলে ট্রাম্প জানিয়েছিলেন, মারিয়ার পক্ষে নেত্রী হওয়া ‘খুব কঠিন’। ট্রাম্পের বিশ্লেষণ ছিল, ‘ভেনেজুয়েলায় তাঁর পক্ষে সমর্থন বা সহানুভূতি নেই।’ কূটনৈতিক মহলের মতে, মাদুরো পরবর্তী সময়ে মারিয়াই হতে পারতেন ওয়াশিংটনের পছন্দের। তবে কেন মারিয়ার ব্যাপারে অনীহা ট্রাম্পের? হোয়াইট হাউসের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে ‘নোবেল’ আক্ষেপের কাহিনী।

Advertisement

এ বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন মারিয়া। অথচ এই পুরস্কারকেই পাখির চোখ করেছিলেন ট্রাম্প। গত বছরের প্রথম থেকেই নিজেকে এই পুরস্কারের যোগ্যতম দাবিদার প্রমাণ করতে মরিয়া ছিলেন তিনি। ভারত-পাকিস্তান সহ আট-আটটি যুদ্ধ থামানোর দাবি করেছিলেন। এতকিছুর পরেও ট্রাম্পের ভাগ্যে নোবেল জোটেনি। সেই পুরস্কার পেয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া। এভাবে মুখের গ্রাস ফসকে যাওয়ায় ক্ষুব্ধ হন ট্রাম্প। আর সেই পুরস্কার প্রাপ্তির ‘পাপে’ই ভেনেজুয়েলার রাষ্ট্রপতি পদে মারিয়াকে মেনে নিতে পারেননি ট্রাম্প। ট্রাম্পের ঘনিষ্ঠ দু’টি সূত্র উদ্ধৃত করে আমেরিকার ‘ওয়াশিংটন পোস্ট’ একথা জানিয়েছে। একটি সূত্র জানিয়েছে, ‘নোবেল পুরস্কার নিয়ে চূড়ান্ত পাপ করেছেন মারিয়া।’ অন্য সূত্রে জানা গিয়েছে, ‘মারিয়া যদি এই পুরস্কার না নিয়ে বলতেন — এ পুরস্কার নেব না। কারণ এটা ট্রাম্পের। তাহলে আজ তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতে পারতেন।’ ট্রাম্পের ইগোর পরিচয় মিলেছে আগেই। অনেকেই বলেন, ভারত-পাকিস্তান যুদ্ধ থামানো নিয়ে ট্রাম্পের দাবিকে সমর্থন না করাই কাল হয়েছে দিল্লির। ভারতের উপর চড়া ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন তিনি। আর ট্রাম্পের সেই ইগোর কাছে হেরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতে পারলেন না মারিয়া।  

সম্পর্কিত সংবাদ