Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

অল্পবয়সি মেয়েদের মধ্যে ধূমপানের প্রবণতা বাড়ছে, উদ্বিগ্ন চিকিৎসকরা

কমবয়সি কর্মরতা মহিলাদের মধ্যে ধূমপানের প্রবণতা হু হু করে বাড়ছে শহরে। শুধু তাই নয়, বয়ঃসন্ধি মেয়েদের মধ্যে ধূমপানের প্রবণতা ওইবয়সি ছেলেদের পর্যন্ত টপকে গিয়েছে।

অল্পবয়সি মেয়েদের মধ্যে ধূমপানের প্রবণতা বাড়ছে, উদ্বিগ্ন চিকিৎসকরা
  • ১৫ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কমবয়সি কর্মরতা মহিলাদের মধ্যে ধূমপানের প্রবণতা হু হু করে বাড়ছে শহরে। শুধু তাই নয়, বয়ঃসন্ধি মেয়েদের মধ্যে ধূমপানের প্রবণতা ওইবয়সি ছেলেদের পর্যন্ত টপকে গিয়েছে। তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন চিকিৎসকরা। বিশেষত শহরাঞ্চলে এবং তথ্য-প্রযুক্তি সংস্থার মহিলা কর্মীদের মধ্যে এই প্রবণতা রীতিমতো ঊর্ধ্বমুখী বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। তাঁরা জানান, মেয়েদের ধূমপান শুধু ক্যানসারের আশঙ্কাই বাড়ায় না, পরে মা হওয়ার সময় তাঁদের গর্ভস্থ ভ্রূণের সামগ্রিক বৃদ্ধিতে প্রভাব পড়তে পারে।  গর্ভপাতের আশঙ্কাও বেড়ে যায়।   

Advertisement

পাশাপাশি দুশ্চিন্তা বাড়াচ্ছে পুরুষ বা মহিলা ধূমপায়ীদের বদভ্যাসের জন্য তাঁদের সঙ্গী বা বন্ধুবান্ধবদের ইচ্ছা না থাকলেও প্যাসিভ স্মোকিংয়ের শিকার হওয়া। মেয়েদের ফুসফুসের ক্যানসারের অন্যতম কারণ প্যাসিভ স্মোকিং বলে জানিয়েছেন এন আর এস মেডিকেল কলেজের ডাঃ মুস্তাফি আহমেদ। অন্যদিকে, সিনিয়র পালমনোলজিস্ট সুস্মিতা রায়চৌধুরী বলেন, মেয়েদের ফুসফুসের ক্যানসারের প্রধান তিন-চারটি কারণের একটি হল এই পরোক্ষ ধূমপান। প্রথম কারণ জিন বা বাবা-মায়ের মধ্যে কারো ফুসফুসের ক্যানসার থাকা। দ্বিতীয় কারণ, বায়োমাস ফুয়েল বা উনুন অথবা কাঠ কয়লায় রান্না করা। তৃতীয় কারণ এই প্যাসিভ স্মোকিং। এই বিষয়ে তাঁরা জানিয়েছেন, মনে রাখতে হবে, অত্যধিক মাত্রার প্যাসিভ স্মোকিংয়ের সংস্পর্শে আসা আসলে ‘স্মোকিং’-এরই নামান্তর।

সম্পর্কিত সংবাদ