Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬

ডাক্তারকে গুলি করে চম্পট, বিহারে ফের প্রকাশ্যে শ্যুটআউট

বিহারে ফের শ্যুটআউট! এবারের ঘটনা গয়া জেলার। জানা গিয়েছে, শনিবার সকালে বাইকে চেপে তিন আততায়ী হামলা চালায় এক অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসকের উপর।

ডাক্তারকে গুলি করে চম্পট, বিহারে ফের প্রকাশ্যে শ্যুটআউট
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাটনা: বিহারে ফের শ্যুটআউট! এবারের ঘটনা গয়া জেলার। জানা গিয়েছে, শনিবার সকালে বাইকে চেপে তিন আততায়ী হামলা চালায় এক অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসকের উপর। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনজনের মুখেই মাস্ক ছিল। মোট তিন রাউন্ড গুলি চালায় তারা। একটি গুলি অবসরপ্রাপ্ত চিকিৎসকের চোয়ালে লাগে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এদিকে, পালানোর সময় ঘটনাস্থলে একটি পিস্তল ফেলে যায় আততায়ীরা। অনুমান, ওই আগ্নেয়াস্ত্র থেকেই গুলি চালানো হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। মনে করা হচ্ছে, এই কাজে সুপারি কিলারদের কাজে লাগানো হয়েছিল। কী কারণে এই হামলা, তা এখনও জানা যায়নি। 

Advertisement

এই ঘটনাকে সামনে রেখে বিহারের বিজেপি-জেডিইউ সরকারকে একহাত নিয়েছেন লালুপুত্র তেজস্বী যাদব। তাঁর কটাক্ষ, বিহারকে তালিবান করে তুলেছে এনডিএ সরকার। এই প্রসঙ্গে রাজ্যে একের পর এক খুনের ঘটনা উল্লেখ করেছেন তেজস্বী।

Advertisement
সম্পর্কিত সংবাদ