Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

দুরন্ত জয় জোকোভিচের

ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। মঙ্গলবার আমেরিকার ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন সার্বিয়ান তারকা

দুরন্ত জয় জোকোভিচের
  • ২৮ মে, ২০২৫ ১৬:০৫

প্যারিস: ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। মঙ্গলবার আমেরিকার ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন সার্বিয়ান তারকা। ম্যাচের ফল ৬-৩, ৬-৩, ৬-৩। উল্লেখ্য, ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকার শেষবার ফরাসি ওপেন জিতেছিলেন ২০২৩ সালে। এবার খেতাব উদ্ধারে মরিয়া তিনি। লাল সুরকির কোর্টে প্রথম ম্যাচেই জোকোভিচ বুঝিয়ে দিলেন তিনি ছন্দে আছেন।

Advertisement

জোকার ছাড়াও পুরুষদের সিঙ্গলসে জয় দিয়ে অভিযান শুরু করলেন বিশ্বের এক নম্বর জানিক সিনার। ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে তিন মাস নির্বাসিত ছিলেন সিনার। প্রত্যাবর্তনের পর ইতালিয়ান ওপেনের ফাইনালেও পৌঁছান। খেতাবি ম্যাচে আলকারাজের কাছে হারলেও ফরাসি ওপেনের আগে গুছিয়ে নিয়েছেন নিজেকে। প্রথম ম্যাচে সাবলীল জয় তারই প্রমাণ। ফ্রান্সের আর্থারকে ৬-৪, ৬-৩, ৭-৫ স্ট্রেট সেটে উড়িয়ে দেন সিনার। পাশাপাশি সহজ জয় পেলেন আলেকজান্ডার জেরেভ। তিনিও ৬-৩, ৬-৩, ৬-৪ স্ট্রেট সেটে হারান লি তিয়েনকে। তবে ছিটকে গেলেন ডেভিড মেডভেডেভ। অনামী ক্যামেরন নুরির কাছে পাঁচ সেটের লড়াইয়ে ৫-৭, ৩-৬, ৬-৪, ৬-১, ৫-৭ ব্যবধানে হারেন তিনি। মহিলাদের সিঙ্গলসে অপ্রত্যাশিতভাবে ছিটকে গেলেন নাওমি ওসাকা। ১০ নম্বর বাছাই পাউলা বাদোসার কাছে বশ মানেন জাপানের তারকা। ৭-৬, ১-৬, ৪-৬ ফলেই প্রমাণিত ওসাকা কার্যত বিনা লড়াইয়ে হার মেনেছেন।

সম্পর্কিত সংবাদ