Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

প্যারিসের রাস্তায় সাইকেলে সওয়ার জকোভিচ

কালচে নীল ট্র্যাক-শ্যুটের সঙ্গে স্নিকার্স। মাথায় হেলমেট। আইফেল টাওয়ারের শহরে বাইসাইকেলে সওয়ার নোভাক জকোভিচ।

প্যারিসের রাস্তায় সাইকেলে সওয়ার জকোভিচ
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: কালচে নীল ট্র্যাক-শ্যুটের সঙ্গে স্নিকার্স। মাথায় হেলমেট। আইফেল টাওয়ারের শহরে বাইসাইকেলে সওয়ার নোভাক জকোভিচ। প্যারিসের রাস্তায় কিংবদন্তি টেনিস তারকাকে সাইকেলে ঘুরে বেড়াতে দেখে অনেকেই অবাক। এক অনুরাগী মুঠোফোনে বন্দি করেন সেই দৃশ্য। জোকারের সুহানা সফর মুহূর্তে ভাইরাল। এমনকী একজনকে বলতে শোনা যায়, ‘জকোভিচ আমরা তোমায় ভালোবাসি।’ পাল্টা হেসে তাঁর প্রত্যুত্তর, ‘আই লাভ ইউ টু।’ সাইকেল ট্যুর নিয়ে জোকারের মন্তব্য, ‘প্রতিটা মুহূর্ত দারুণভাবে উপভোগ করেছি। ট্র্যাফিক জামের কোনও ব্যাপার নেই। নিজের মতো ঘুরে দেখলাম প্যারিসের অলিগলি।’ উল্লেখ্য, ৩৮ বছর বয়সি সার্বিয়ান চলতি ফরাসি ওপেনেও অন্যতম ফেভারিট। ক্লে কোর্টে কেরিয়ারের ২৫ তম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি ক্যাবিনেটে তুলতে মরিয়া তিনি। ফ্রান্সের কোরেন্তিন মাউতেতকে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন। ম্যাচের ফল ৬-৩, ৬-২, ৭-৬ (৭-১)। তবে বাঁ পায়ের পাতায় চোট রয়েছে তাঁর। বুড়ো আঙুলে জড়ানো মোটা টেপ। বিশেষজ্ঞদের ধারণা, র‌্যালির ক্ষেত্রে পায়ের চোট সমস্যায় ফেলতে পারে জোকারকে। তবে চোয়াল চেপে লড়তে জানেন তিনি। এই ধরনের চোট জোকারকে কাবু করতে পারবে না। 

Advertisement

এদিকে, মহিলাদের সিঙ্গলসে শেষ ষোলোয় পৌঁছলেন শীর্ষ বাছাই সাবালেঙ্কা। বেলারুশ তরুণী স্ট্রেট সেটে উড়িয়ে দেন সার্বিয়ার ওলগা ডানিলোভিচকে। খেলার ফল ৬-২, ৬-৩। সাবালেঙ্কা কখনও ফরাসি ওপেন জেতেননি। এমনকী, সেমি-ফাইনালের গাঁটও টপকাতে ব্যর্থ। সেই আক্ষেপ এবার মেটাতে চান তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ