Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ক্যালিফোর্নিয়ায় দীপাবলিতে ছুটি

দীপাবলির আগেই এল সুখবর। অনাবাসী ভারতীয়দের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে দীপাবলিকে প্রাদেশিক সরকারি ছুটির তালিকায় যুক্ত করল ক্যালিফোর্নিয়া প্রশাসন।

ক্যালিফোর্নিয়ায় দীপাবলিতে ছুটি
  • ৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: দীপাবলির আগেই এল সুখবর। অনাবাসী ভারতীয়দের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে দীপাবলিকে প্রাদেশিক সরকারি ছুটির তালিকায় যুক্ত করল ক্যালিফোর্নিয়া প্রশাসন। এনিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি প্রদেশ ভারতের এই উৎসবকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল। ইতিমধ্যেই পেনসিলভেনিয়া ও কানেটিকাট দীপাবলিতে ছুটি ঘোষণা করেছে। গত মঙ্গলবার অ্যাসেম্বলি সদস্য অ্যাশ কারলার আনা বিলে সই করেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসম। দীপাবলিকে প্রাদেশিক সরকারি ছুটির তালিকায় যুক্ত করার জন্য গত মাসে বিল পেশ করেন অ্যাশ। তিনি জানান, ক্যালিফোর্নিয়ায় বিপুল সংখ্যক অনাবাসী ভারতীয় বাস করেন। সরকারিভাবে দীপাবলিকে সরকারি ছুটির তালিকায় যুক্ত করা হলে, তা আমাদের বৈচিত্র্যময় প্রদেশে এই উৎসবের পরিচিতি বাড়িয়ে তুলবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ