Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রতিশোধের গল্পে দিব্যা

পর্দায় চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন অভিনেত্রী দিব্যা খোসলা। এবার প্রতিশোধের গল্পে দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে, অভিনেতা নীল নীতিন মুকেশের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।

প্রতিশোধের গল্পে দিব্যা
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পর্দায় চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন অভিনেত্রী দিব্যা খোসলা। এবার প্রতিশোধের গল্পে দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে, অভিনেতা নীল নীতিন মুকেশের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। ছবির নাম ‘এক চতুর নার’। উমেশ শুক্লা পরিচালিত ছবিটি ডার্ক কমেডি থ্রিলার ঘরানার। জানা গিয়েছে, ছবিতে একটি প্রতিশোধের গল্প বলবেন পরিচালক। দিব্যার চরিত্রটি প্রতিশোধ নেবে। নীলের চরিত্রটি ধূসর। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে নারাজ নির্মাতারা। বেশ কয়েকদিন ধরেই ছবির শ্যুটিং চলছে। এই মুহূর্তে শ্যুটিং শেষের পথে। এরপরই পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। উল্লেখ্য, এর আগে রোমান্টিক সিনেমা ‘ইয়ারিয়াঁ ২’ সিনেমায় দেখা গিয়েছিল দিব্যাকে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ