Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জয়েন্টের ফল প্রকাশ নিয়ে সিঙ্গল বেঞ্চের  নির্দেশে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ

জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সিঙ্গল বেঞ্চ নতুন করে মেধা তালিকা তৈরি করতে বলেছে।

জয়েন্টের ফল প্রকাশ নিয়ে সিঙ্গল বেঞ্চের  নির্দেশে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ
  • ২২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সিঙ্গল বেঞ্চ নতুন করে মেধা তালিকা তৈরি করতে বলেছে। পাশাপাশি, এই বিষয়ে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টেও। আগামী সপ্তাহে সেই মামলার শুনানি হতে পারে। ফলে এখনই বিষয়টি নিয়ে কোনও নির্দেশ দিচ্ছে না হাইকোর্ট। ফের শুনানি ২ সেপ্টেম্বর। 

Advertisement

৭ আগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের কথা ছিল। কিন্তু ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে জয়েন্টের ফল প্রকাশ সম্ভব হয়নি। ইতিমধ্যেই প্রস্তুত মেধা তালিকা বাতিল করে তা নতুনভাবে তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চ। বিচারপতি চন্দের নির্দেশ ছিল, ২০১০ সালের আগের ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই নতুন মেধা তালিকা তৈরি করতে হবে। আদালতের এই নির্দেশ বোর্ডকে কার্যকর করতে হবে ১৫ দিনের মধ্যে। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। এরই মধ্যেই জয়েন্টের ফল প্রকাশের দাবিতে ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়। এদিন সেই মামলাতেই এই নির্দেশ দিয়েছে বিচারপতি পালের ডিভিশন বেঞ্চ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ