Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মুখ্যমন্ত্রীর সঙ্গে জেলাশাসকদের বৈঠক, নবান্নে চালু হচ্ছে কন্ট্রোল রুম, বাড়ল কেরোসিনের বরাদ্দ

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জেলাশাসকদের বৈঠক শেষ হল। জানা গিয়েছে, রান্নার গ্যাস নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। ফলে নবান্নে চালু হচ্ছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম নম্বরগুলি হল-৮৬৯৭৯৮১০৭০, এছাড়াও ১০৭০/০৩৩-২২১৪৩৫২৬। কিছুক্ষণের মধ্যেই জারি হবে এসওপি-ও।

মুখ্যমন্ত্রীর সঙ্গে জেলাশাসকদের বৈঠক, নবান্নে চালু হচ্ছে কন্ট্রোল রুম, বাড়ল কেরোসিনের বরাদ্দ
  • ১২ মার্চ, ২০২৬ ১৯:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জেলাশাসকদের বৈঠক শেষ হল। জানা গিয়েছে, রান্নার গ্যাস নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। ফলে নবান্নে চালু হচ্ছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম নম্বরগুলি হল-৮৬৯৭৯৮১০৭০, এছাড়াও ১০৭০/০৩৩-২২১৪৩৫২৬। কিছুক্ষণের মধ্যেই জারি হবে এসওপি-ও। গ্যাস ট্রান্সপোর্ট নিয়ে যেন কোনও সমস্যা না হয়। তার জন্য নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। কালোবাজারি ঠেকাতে জেলায় জেলায় যাবে বিশেষ দল। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর চাপে কেরোসিনের বরাদ্দ কেন্দ্র ২৫ শতাংশ বাড়িয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রে খবর, রাজ্যস্তরে সচিব এবং পদস্থ পুলিশ কর্তাদের নিয়ে ১২ জনের এলপিজি ক্রাইসিস কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি যুবসাথীর কাজে গতি আনার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, আগামী শুক্রবারের মধ্যে যুবসাথীর টাকা দেওয়া শেষ করতে হবে।

Advertisement

এছাড়া উন্নয়নমূলক প্রকল্পের কাজ যেন ধাক্কা না খায় সেই বার্তাও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এসআইআর চলছে। নির্বাচন আছে। ওরা ভয় দেখাবে, ট্রান্সফার করবে। এমনকী ট্রান্সফারের ভয়ও দেখাবে। তবে কেউ ভয় পাবেন না। ভোট মিটলে রাজ্য সরকারই সব চালাবে। যাঁদের ট্রান্সফার করবে তাঁদের প্রমোশন দেওয়া হবে। এছাড়া বলেন, আলুর অভাবী বিক্রি যেন না হয়। এই বিষয়ে সতর্ক করেন মমতা। বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য নির্দেশ দেন কৃষি সচিবকে। বলেন, গ্রীষ্মকাল আসছে। জল সংকট যেন না হয়। শেষে মুখ্যমন্ত্রী বলেন, অনেক জায়গা থেকেই আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ আসছে। গুরুত্ব সহকারে বিষয়টি ভূমি সংস্কার ও আদিবাসী উন্নয়ন দপ্তরকে দেখতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ