Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

পুকুর সংস্কারকে কেন্দ্র করে বিবাদ, আটক ১

পুকুর সংস্কারকে কেন্দ্র করে বিবাদ, আটক ১
  • ২৩ মার্চ, ২০২৫ ১৮:০৩
Prefer us on Google

পারিবারিক পুকুর সংস্কারকে কেন্দ্র করে বিবাদ শরিকদের মধ্যে। আর সেই বিবাদের জেরেই এক তুতো ভাইয়ের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিল অপর এক ভাই! বাঁকুড়ার কোতুলপুরের সাহানা রঘুনাথপুরের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা অভিযুক্তের দোকান ও বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত জেলা পুলিস সুপারের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী  পৌঁছে পরিস্থিতি শান্ত করে ও অভিযুক্তকে আটক করে। আক্রান্ত হাসিবুল রহমান ভুঁইয়াকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  পুলিস জানিয়েছে, এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে। গ্রামে পুলিস মোতায়েন করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ