Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতার ইডি কর্তাদের সঙ্গে বৈঠকে ডিরেক্টর

আইপ্যাকের অফিসে ইডি তল্লাশির পর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ইডির ডিরেক্টর রাহুল নবীনের বঙ্গ সফরকে ঘিরে জল্পনা তৈরি হয়েছে।

কলকাতার ইডি কর্তাদের সঙ্গে বৈঠকে ডিরেক্টর
  • ২৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইপ্যাকের অফিসে ইডি তল্লাশির পর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ইডির ডিরেক্টর রাহুল নবীনের বঙ্গ সফরকে ঘিরে জল্পনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় এজেন্সি নতুন কোনও  ঘুঁটি সাজাচ্ছে কি না, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। এই পরিস্থিতিতে কলকাতায় এসে শুক্রবার অফিসারদের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন ইডির ডিরেক্টর। লিগ্যাল টিমকে আলাদা সময় দেন তিনি। আইপ্যাকে তল্লাশির পাশাপাশি কলকাতায় ইডি দপ্তরের হাতে যে সমস্ত কেস রয়েছে, সেগুলি কোন পর্যায়ে রয়েছে এবং তদন্ত কতদূর এগিয়েছে, তা নিয়ে পর্যালোচনা করেন তিনি। আইনি কী জটিলতা রয়েছে, তাও আলোচনা করেন লিগ্যাল সেলের সঙ্গে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ