Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আজ জোড়া প্রস্তুতি ম্যাচে দিমিত্রিদের ফিটনেস পরীক্ষা

শুক্রবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ঘণ্টা খানেকের অনুশীলন সবে শেষ। দৌড়ে ড্রেসিং-রুমে ঢুকলেন জেসন কামিংস। বডি ল্যাঙ্গুয়েজে তাড়াহুড়োর ছোঁয়া। কারণটা বোঝা গেল কয়েক মিনিট বাদে।

আজ জোড়া প্রস্তুতি ম্যাচে দিমিত্রিদের ফিটনেস পরীক্ষা
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ঘণ্টা খানেকের অনুশীলন সবে শেষ। দৌড়ে ড্রেসিং-রুমে ঢুকলেন জেসন কামিংস। বডি ল্যাঙ্গুয়েজে তাড়াহুড়োর ছোঁয়া। কারণটা বোঝা গেল কয়েক মিনিট বাদে। দীর্ঘদিন পর এদিন ই-স্কুটারে চেপে অনুশীলনে এসেছিলেন দিমিত্রি পেত্রাতোস। তখনই কথা হয়েছিল, স্টেডিয়াম ছাড়ার সময় তা কিছুক্ষণ চালাবেন কামিংস। সেই মতো মজার বাহনটিতে চেপে যুবভারতীতে এক রাউন্ড লাগিয়ে দিলেন ‘ফক্স ইন দ্য বক্স’। এরপর মালিকের হাতে স্কুটার জমা দিয়ে অনুরাগীদের জন্য পোজও দিলেন দুই অজি তারকা। দেখেই বোঝা যাচ্ছে, মোহন বাগান ড্রেসিং-রুমের আবহ ‘ঠান্ডা ঠান্ডা কুল কুল’।

Advertisement

শনিবার এই মাঠেই জোড়া প্রস্তুতি ম্যাচ। আগের দিন তাই জেমি ম্যাকলারেনদের হালকা অনুশীলন করালেন মোহন বাগান কোচ সের্গিও লোবেরা। আসলে ফুটবলারদের ফিটনেস পরখ করে নিতে চাইছেন তিনি। এদিন তাই সামান্য ট্রেনিংসের পরেই ম্যাচ সিচুয়েশনের মহড়া সারলেন লিস্টন কোলাসো-মনবীর সিংরা। এরপর দীর্ঘক্ষণ চলল শ্যুটিং প্র্যাকটিস। এদিন মূলত আক্রমণভাগের খেলোয়াড়দের উপরেই নজর দিয়েছিলেন লোবেরা। তাঁর ফুটবল দর্শন সবার জানা। সবুজ-মেরুনের দায়িত্ব নিয়েও সেই আদর্শ থেকে সরছেন না স্প্যানিশ কোচ। আর এই স্ট্র্যাটেজিতে লোবেরার সব চেয়ে বড় অস্ত্র রবসন রবিনহো। ব্রজিলিয়ান মিডিও দলের ব্যান্ড মাস্টার। মূলত বাঁ প্রান্ত ধরে খেলতে পছন্দ করলেও সেন্ট্রাল মিডফিল্ডে বেশ সাবলীল তিনি। তাই বারবার পজিশন বদল করে স্ট্রাইকারদের বলের জোগান দেওয়ার দায়িত্ব তাঁর কাঁধে। এদিনও অনুশীলনে আউটস্টেপের চাঁটায় বল সাজিয়ে দিলেন ম্যাকলারেন, কামিংসদের। প্রায় ১৫ দিন পরেই শুরু আইএসএল। এই ছন্দ ধরে রাখতে পারলে মোহন বাগানকে রুখতে কালঘাম ছুটবে বিপক্ষের।

Advertisement
সম্পর্কিত সংবাদ