Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

অভিষেকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে চাপে পড়লেন দিগবেশ, কড়া শাস্তি পেলেন লখনউয়ের স্পিনার

অভিষেকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে চাপে পড়লেন দিগবেশ, কড়া শাস্তি পেলেন লখনউয়ের স্পিনার
  • ২০ মে, ২০২৫ ১১:০৫
Prefer us on Google

আইপিএলের শুরু থেকেই কড়া নজর ছিল স্পিনার দিগবেশ সিং রাঠির উপর। কোনও ব্যাটারকে আউট করার পর তাঁর সিগনেচার সেলিব্রেশনের জন্য বারবার পড়েছেন শাস্তির মুখে। এবার তাঁর বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিল আইপিএল কমিটি। গতকাল, সোমবার হায়দরাবাদের ব্যাটার অভিষেক শর্মার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বড় শাস্তি পেয়েছেন দিগবেশ। আইপিএল কমিটি তাঁর গতকালের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছে। সঙ্গে একটি ম্যাচে সাসপেন্ড করা হয়েছে তাঁকে। যার ফলে লখনউয়ের হয়ে পরবর্তী ম্যাচে খেলতে দেখা যাবে না দিগবেশকে। আইপিএলের আচরণ বিধি লঙ্ঘন করেছেন দিগবেশ। তাই তাঁর বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল, সোমবার অভিষেককে আউট করেই সিগনেচার সেলিব্রেশনের পাশাপাশি অঙ্গিভঙ্গি করেন দিগবেশ। যাতে বেজায় চটে যান হায়দরাবাদের বাঁ হাতি ব্যাটার। মাঠেই দিগবেশের সঙ্গে ঝগড়া শুরু হয় অভিষেকের। দুই দলের খেলোয়াড় ও অন ফিল্ড আম্পায়ারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আইপিএল কমিটি জানিয়েছে, দিগবেশ এই নিয়ে তিনবার আচরণ বিধি লঙ্ঘন করেছেন। তাঁর ফাইভ ডিমেরিট পয়েন্ট হয়ে গিয়েছে চলতি সিজনে। তাই জরিমানার পাশাপাশি দিগবেশকে এক ম্যাচ সাসপেন্ড করা হচ্ছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ