Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ইস্তফা দিলেন ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পদত্যাগ করলেন ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজল দে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সল্টলেকের একটি অফিসে অফিসারদের সঙ্গে বৈঠকের পর পদত্যাগপত্র পেশ করেন তিনি।

ইস্তফা দিলেন ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পদত্যাগ করলেন ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজল দে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সল্টলেকের একটি অফিসে অফিসারদের সঙ্গে বৈঠকের পর পদত্যাগপত্র পেশ করেন তিনি। তবে কী কারণে তাঁর এই সিদ্ধান্ত, সেটা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। উপাচার্য আধিকারিকদের জানিয়েছেন, স্বাস্থ্য সংক্রান্ত কারণেই এই পদ ছাড়ছেন তিনি। কাজলদেবী নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অধ্যাপক। সেখানেই ফিরে যাবেন তিনি।

Advertisement

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, পুজোর আগে ছাত্রীরা নানা ইস্যুতে তাঁকে ঘেরাও করেছিলেন। সেই কর্মসূচি চলে রাত ন’টা পর্যন্ত। অনেকেই মনে করছেন সেই ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন উপাচার্য। তাঁর পদত্যাগের পিছনে এটি অন্যতম কারণ হয়ে থাকতে পারে। আরেকটি সূত্র বলছে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে লিয়েন নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য হয়েছিলেন তিনি। লিয়েনের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পুরনো কর্মস্থলে ফিরে যেতে চাইছেন।
এই নিয়ে উপাচার্যকে ফোন করা হলে তিনি ধরেননি। মেলেনি তাঁর কোনও প্রতিক্রিয়া। এদিকে, যতক্ষণ না উচ্চশিক্ষা দপ্তরের তরফে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে, ততক্ষণ একপ্রকার অভিভাবকহীন হয়ে থাকবে ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়। রেজিস্ট্রার ও অন্যান্য পদস্থ আধিকারিকরা মিলিতভাবে আপাতত বিশ্ববিদ্যালয় চালাবেন বলে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ