Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অবসর নিয়ে মুখ খুললেন ধোনি

আইপিএলের সব ভেন্যুই যেন ধোনির ঘরের মাঠ। বুধবার ইডেনেও সেই ছবি দেখা গিয়েছে। কেকেআরের ডেরায় হলুদ জার্সির আধিপত্য।

অবসর নিয়ে মুখ খুললেন ধোনি
  • ৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইপিএলের সব ভেন্যুই যেন ধোনির ঘরের মাঠ। বুধবার ইডেনেও সেই ছবি দেখা গিয়েছে। কেকেআরের ডেরায় হলুদ জার্সির আধিপত্য। তারপর আবার ব্যাট হাতে ম্যাচও ফিনিশ করেছেন ধোনি। তবে খুশির আবহেও অবসর নিয়ে মুখ খুলেছেন মাহি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘সমর্থকদের থেকে এমন ভালোবাসা পেলে ভালো তো লাগেই। তবে আমার বয়স ৪৩। ওরা জানে না আমি কবে অবসর নেব। তাই তার আগে আমায় ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে।’ একটু থেমে তাঁর সংযোজন, ‘এটা অস্বীকারের জায়গা নেই যে, আমি কেরিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছি। এই আপিএল শেষ হওয়ার পর আরও ৬-৮ মাস কসরত করতে হবে। দেখব সেটা আমার শরীর নিতে পারে কিনা। তবে এখনও অবসর নিয়ে কিছু ভাবিনি। খেলাটা উপভোগ করছি।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ