Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ধনকার ‘গৃহবন্দি’! অস্বীকার শাহের

গত মাসে আচমকাই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকার। এর প্রকৃত কারণ নিয়ে নানা মহলেই জল্পনা চলছে।  পদত্যাগের পর থেকে আর প্রকশ্যে দেখাও যায়নি প্রাক্তন উপরাষ্ট্রপতিকে।

ধনকার ‘গৃহবন্দি’! অস্বীকার শাহের
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গত মাসে আচমকাই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকার। এর প্রকৃত কারণ নিয়ে নানা মহলেই জল্পনা চলছে।  পদত্যাগের পর থেকে আর প্রকশ্যে দেখাও যায়নি প্রাক্তন উপরাষ্ট্রপতিকে। তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিরোধীদের একাংশের দাবি, ধনকারকে কার্যত ‘গৃহবন্দি’ রাখা হয়েছে। এব্যাপারে এতদিন মুখে কুলুপ এঁটেছিল মোদি সরকার। পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনের আবহে বিষয়টি স্বাভাবিকভাবেই অস্বস্তির কারণ হয়ে উঠেছে কেন্দ্রের কাছে। অবশেষে এব্যাপারে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধনকারকে গৃহবন্দি রাখার অভিযোগ খারিজ করে দিয়েছেন তিনি।  সোমবার এক সাক্ষাৎকারে শাহ বলেন, ‘ধনকারজি স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করেছেন। এনিয়ে অযথা বিতর্ক তৈরির কোনও কারণই নেই।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ