ঢাকা: ঢাকার স্কুলে যুদ্ধবিমান আছড়ে পড়ার ঘটনায় এক সপ্তাহ পর তদন্ত কমিশন গঠন করল বাংলাদেশ সরকার। ন’সদস্যের তদন্ত কমিশনের নেতৃত্বে রয়েছেন প্রাক্তন সচিব এ কে এম জাফরউল্লাহ খান। বাকি সদস্যদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শালকেও রাখা হয়েছে। চার সপ্তাহের মধ্যে ওই কমিশন তাদের রিপোর্ট জমা দেবে। গত ২১ জুলাই ঢাকার আকাশে উড়ছিল বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ মডেলের প্রশিক্ষণ বিমান। চীনের তৈরি বিমানটি হঠাত্ই নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজের শ্রেণিকক্ষে আছড়ে পড়ে। এখনও পর্যন্ত ওই দুর্ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে বেশিরভাগই শিশু।



