Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সামশেরগঞ্জে ২ খুনে ডিজির রিপোর্ট তলব

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সাম্প্রতিক হিংসায় হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের হত্যাকাণ্ডে রাজ্য পুলিসের ডিজির কাছে তদন্তের অগ্রগতি সংক্রান্ত  রিপোর্ট তলব করল হাইকোর্ট।

সামশেরগঞ্জে ২ খুনে  ডিজির রিপোর্ট তলব
  • ১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সাম্প্রতিক হিংসায় হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের হত্যাকাণ্ডে রাজ্য পুলিসের ডিজির কাছে তদন্তের অগ্রগতি সংক্রান্ত  রিপোর্ট তলব করল হাইকোর্ট। বিশেষ তদন্তকারী দল বা সিট ঘটনার তদন্ত চালাচ্ছে। কিন্তু অভিযোগ, মূল অভিযুক্তরা এখনও পলাতক। যার জেরে সিটকে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার বেঞ্চ জানায়, চার মাস পেরিয়ে গিয়েছে। এবার তদন্ত শেষ করুক সিট। পরবর্তী শুনানির আগে তদন্ত শেষ করতে হবে বলে পর্যবেক্ষণে উল্লেখ করেছে বেঞ্চ। মূল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বেঞ্চ। গোটা ঘটনায় ডিজির কাছে রিপোর্ট তলব করেছে আদালত। এছাড়াও, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সামশেরগঞ্জে বিএসএফের ১০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে আদালত। ৭ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ