Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উন্নয়নের কাজ যেন ব্যাহত না হয়, বার্তা মমতার

বর্তমানে রাজ্যজুড়ে চলছে বাংলার বাড়ি সহ একাধিক প্রকল্পের কাজ। সেই সঙ্গে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির মাধ্যমে এলাকাভিত্তিক প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের কাজও চলছে জোর কদমে।

উন্নয়নের কাজ যেন ব্যাহত না হয়, বার্তা মমতার
  • ২৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্তমানে রাজ্যজুড়ে চলছে বাংলার বাড়ি সহ একাধিক প্রকল্পের কাজ। সেই সঙ্গে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির মাধ্যমে এলাকাভিত্তিক প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের কাজও চলছে জোর কদমে। কোনও পরিস্থিতিতেই যাতে রাজ্যে উন্নয়নের কাজে ভাটা না পড়ে সে বিষয় শনিবার সমস্ত স্তরের আধিকারিকদের সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

এদিন হাসপাতালে রোগী সুরক্ষা নিয়ে বৈঠক ডেকেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেই বৈঠকেই মুখ্যসচিবের ফোনে আধিকারিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তৃণমূল স্তরে মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছনোর কাজ সমান গতিতে চালিয়ে যেতে হবে বলে তিনি জানিয়েছেন। কিন্তু কেন প্রকল্পের কাজ নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী? প্রশাসনিক মহলের ব্যাখ্যা, ভোটার তালিকার নিবিড় সংশোধনী চালু হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এর জেরে যাতে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত না হয়, সেই কারণেই এদিন তিনি আধিকারিকদের সতর্ক করে দিলেন বলেই তাঁদের মত। তবে এদিন একটি বারও নিবিড় সংশোধনীর কথা উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে, উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের পুনর্গঠনের কাজ সঠিক ভাবে করার নির্দেশও তিনি দিয়েছেন বলেও সূত্রের খবর। অস্থায়ী দুধীয়া সেতুর কাজ গুরুত্ব সহকারে করা নিয়ে এদিন পূর্তদপ্তরের কাজের তিনি সুখ্যাতি করেছেন বলেও সূত্রের খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ