Bartaman Logo
৯ জুন, ২০২৬

ফের নোটবাতিল! সওয়াল চন্দ্রবাবুর

২০১৬ সালের ৮ নভম্বর। রাত আটটায় সবাইকে চমকে দিয়ে পাঁচশো ও এক হাজার টাকার নোটবাতিল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ফের নোটবাতিল! সওয়াল চন্দ্রবাবুর
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: ২০১৬ সালের ৮ নভম্বর। রাত আটটায় সবাইকে চমকে দিয়ে পাঁচশো ও এক হাজার টাকার নোটবাতিল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কালো টাকা, জাল টাকার রমরমায় লাগাম টানা ও জঙ্গিদের হাতে টাকার জোগান রোখার যুক্তি দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। কিন্তু ঘোষিত সেই লক্ষ্য আদৌ কতটা পূরণ হয়েছে, তা নিয়ে বড়সড় প্রশ্ন রয়েছে। বাস্তবে প্রধানমন্ত্রীর ঘোষণার ধাক্কা সামলাতে জেরবার হতে হয়েছিল সারা দেশকে। এরইমধ্যে ফের নোট বাতিলের পক্ষে সওয়াল করলেন বিজেপি শরিক তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। টিডিপি নেতার যুক্তি, বড় অঙ্কের নোট বন্ধ করে ডিজিটাল মুদ্রা চালু করা দরকার। আর তা হলেই রাজনীতি, প্রশাসন সহ সর্বস্তরে দুর্নীতিতে রাশ টানা সম্ভব হবে। দলের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে নাইডু বলেছেন, ২০১৬ সালে পাঁচশো ও হাজার টাকার নোট বাতিলের পর তিনি প্রধানমন্ত্রীকে দেশে ডিজিটাল মুদ্রা চালুর প্রস্তাব দেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ