Bartaman Logo
৯ জুন, ২০২৬

জাতীয় সুরক্ষা ইস্যু, তুরষ্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ চুক্তি স্থগিত করল দিল্লির জেএনইউ

ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির আবহে এবার জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) বড়সড় সিদ্ধান্ত নিল। জাতীয় সুরক্ষা ইস্যুতে আজ, বুধবার তুরষ্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ চুক্তি স্থগিত করল দিল্লির জেএনইউ বিশ্ববিদ্যালয়।

জাতীয় সুরক্ষা ইস্যু, তুরষ্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ চুক্তি স্থগিত করল দিল্লির জেএনইউ
  • ১৪ মে, ২০২৫ ২০:০৫
Prefer us on Google

নয়াদিল্লি, ১৪মে: ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির আবহে এবার জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) বড়সড় সিদ্ধান্ত নিল। জাতীয় সুরক্ষা ইস্যুতে আজ, বুধবার তুরষ্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ চুক্তি স্থগিত করল দিল্লির জেএনইউ বিশ্ববিদ্যালয়। ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে সেদেশের শাহবাজ শরিফের পাশেই দাঁড়িয়েছিল তুরষ্ক। প্রচুর ড্রোন সরবরাহও করেছিল। যা দিয়ে পাকিস্তান হামলা চালিয়েছিল ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে। তাতে লাভ অবশ্য হয়নি পাকিস্তানের। কারণ মাঝ আকাশেই সেগুলিকে গুঁড়িয়ে দিয়েছিল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। তবে তুরষ্কের পাক সরকারের পাশে দাঁড়ানোর এই বিষয়টিকে একেবারেই ভালো চোখে দেখেনি দিল্লি। যার ফল স্বরূপ দেশের ফল ব্যবসায়ীরা তুরস্কের আপেল বয়কট করেছে। সে দেশ থেকে আমদানিকৃত সামগ্রী আদৌ আর ভারতে আসবে কী না তা নিয়েও রয়েছে প্রশ্ন। এমনকী ভারত থেকে সে দেশ ঘুরতে যান প্রচুর ভারতীয় পর্যটক, কিন্তু পাকিস্তানের পক্ষ নেওয়ায় ইতিমধ্যেই তুরষ্ক ট্যুর প্ল্যানও বাতিল করেছেন প্রচুর ভারতীয় নাগরিক। এই সকল ঘটনার পর এবার তুরস্ক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ চুক্তি স্থগিত করল জেএনইউ বিশ্ববিদ্যালয়। বিষয়টি জানিয়ে জেএনইউ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক্স হ্যান্ডলে ইতিমধ্যেই একটি পোস্টও করেছে। জানানো হয়েছে, তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ চুক্তি স্থগিত করেছে জেএনইউ। জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই চুক্তি স্থগিতই থাকবে। জেএনইউ দেশের পাশে রয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ