Bartaman Logo
১১ জুন, ২০২৬

সরকারি বিধির গেরো, জলের দামে বিলাসবহুল গাড়ি বেচছেন দিল্লিবাসী

এন্ড অফ লাইফ ভেহিকল পলিসি। দূষণে ধুঁকতে থাকা দিল্লিতে বাতাসের গুণগত মান ঠিক রাখতে ইতিমধ্যে এমনই পদক্ষেপ করেছে দিল্লির এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন।

সরকারি বিধির গেরো, জলের দামে বিলাসবহুল গাড়ি বেচছেন দিল্লিবাসী
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এন্ড অফ লাইফ ভেহিকল পলিসি। দূষণে ধুঁকতে থাকা দিল্লিতে বাতাসের গুণগত মান ঠিক রাখতে ইতিমধ্যে এমনই পদক্ষেপ করেছে দিল্লির এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন। এক্ষেত্রে ১০ বছরের পুরনো ডিজেল চালিত গাড়ি ও ১৫ বছরের পুরনো পেট্রোল চালিত গাড়িতে তেল ভরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সরকারি বিধির গেরোয় নাজেহাল রাজধানীর বাসিন্দারা। অসহায় হয়ে কাউকে বেচে দিতে হচ্ছে সখের রেঞ্জ রোভার। কেউ কেউ আবার জলের দামে বিক্রি করছেন মার্সিডিজ বেঞ্জ। দূষণ নিয়ন্ত্রণে পুরনো গাড়ির ক্ষেত্রে এমন পদক্ষেপকে অনেকে স্বাগত জানালেও ক্ষোভে ফুঁসছে আম জনতার একটা বড় অংশ। তাঁদের বক্তব্য, গাড়ি কিনে সাত বছর পর্যন্ত ইএমআই দিতে হচ্ছে। আর দশটা বছরই পেরলেই গাড়ির কোনও মূল্য নেই! সরকার বলছে, বাতিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ