Bartaman Logo
৯ জুন, ২০২৬

পরিষেবা স্বাভাবিক থাকলেও, যাত্রীদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করল দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর

পরিষেবা স্বাভাবিক রয়েছে, আজ, রবিবার এমনটাই জানাল দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ

পরিষেবা স্বাভাবিক থাকলেও, যাত্রীদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করল দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর
  • ১১ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নয়াদিল্লি, ১১ মে: পরিষেবা স্বাভাবিক রয়েছে, আজ, রবিবার এমনটাই জানাল দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে গত কয়েকদিন ধরে ভারতের সংঘাত চলার জন্য দেশের একাধিক বিমানবন্দর আপাতত বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। যার ফলে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের উপর চাপ বাড়ছে। সেই কারণে যাত্রীদের আগাম কয়েকটি বিষয় মাথায় রেখে চলার আর্জি জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যার মধ্যে বলা হয়েছে, কোনও কোনও ক্ষেত্রে নির্দিষ্ট উড়ানের সময়সূচি পরিবর্তন করা হতে পারে। সিকিউরিটি চেকিং পয়েন্টে দীর্ঘ লাইনও থাকতে পারে। বর্তমান পরিস্থিতির কথা মাথাতে রেখে বিমানবন্দরে বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা। যাত্রীদের তল্লাশি চালানো হচ্ছে। তাই একটু বেশি সময় লাগছে সিকিউরিটি চেকিং পয়েন্টে। তাই যাত্রীদের হাতে অতিরিক্ত সময় নিয়ে আসতে বলা হয়েছে বিমানবন্দরের তরফে। ট্রাভেল সংক্রান্ত মোট পাঁচদফা নির্দেশিকা জারি করেছে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সেগুলি হল- 

Advertisement

১) নির্দিষ্ট এয়ারলাইন্সের কমিউনিকেশন চ্যানেলে নজর রাখতে হবে

২) কেবিন ও ব্যাগেজের চেক ইন সংক্রান্ত নির্দিষ্ট নিয়ম মানতে হবে

৩) উড়ানের নির্দিষ্ট সময়ের অনেক আগে চলে আসতে হবে এয়ারপোর্টে

৪) বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে

৫) নিজের উড়ানের সম্পর্কে যাবতীয় তথ্য নির্দিষ্ট এয়ারলাইন্সের ওয়েবসাইট কিংবা দিল্লি বিমানবন্দরের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে

বর্তমান পরিস্থিতির কথা মাথাতে রেখেই দেশের একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর আপাতত বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলির বিমানবন্দরে উড়ান পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ