Bartaman Logo
৯ জুন, ২০২৬

‘দিল্লি গ্যাস চেম্বার’, বিজেপি সরকারকে খোঁচা যোগীর

রাজধানী দিল্লিতে বায়ু দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে রেখা গুপ্তা সরকার। এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও কটাক্ষের মুখে পড়তে হল।

‘দিল্লি গ্যাস চেম্বার’, বিজেপি সরকারকে খোঁচা যোগীর
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

লখনউ: রাজধানী দিল্লিতে বায়ু দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে রেখা গুপ্তা সরকার। এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও কটাক্ষের মুখে পড়তে হল। যোগীর মন্তব্য, ‘গ্যাস চেম্বারে পরিণত হয়েছে দিল্লি’।  শনিবার গোরখপুরের একটি অনুষ্ঠান থেকে দূষণ নিয়ে দিল্লি সরকারের সমালোচনায় সরব হলেন যোগী। যা স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে দিল্লির বিজেপি সরকারকে। 

Advertisement

দিল্লির তুলনায় উত্তরপ্রদেশের পরিস্থিতি অনেক ভালো বলে দাবি করেছেন যোগী। তিনি বলেন, ‘এখানকার বাতাসে দূষণ নেই। ফলে রোগ-ব্যাধির পরিমাণও অপেক্ষাকৃত কম। ।’ এরপরেই দিল্লির দূষণ নিয়ে সমালোচনায় সরব হন যোগী। তিনি বলেন, ‘দিল্লির পরিস্থিতি দেখুন। গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। পরিস্থিতি এমনই ভয়ংকর যে শ্বাস নেওয়াই দায়। অ্যাজমায় আক্রান্তদের পাশাপাশি শিশু ও বৃদ্ধদেরও বাইরে না বের হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।’ 
গত এক বছর ধরে দিল্লির গদিতে রয়েছে বিজেপির সরকার। ভোট প্রচারে দিল্লির দূষণ নিয়ে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছিল গেরুয়া শিবির। কিন্তু কার্যক্ষেত্রে দূষণে লাগাম পরানো যায়নি। দূষণ নিয়ে বারবার বিরোধীদের তোপের মুখে পড়েছে দিল্লির বিজেপি সরকার। এবার রেখা গুপ্তার সরকারকে খোঁচা দিতে ছাড়লেন না যোগীও। 

সম্পর্কিত সংবাদ