Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

১৪৩টি ওষুধ তুলে নেওয়ার সিদ্ধান্ত

সুগার, প্রেশার, গ্যাস, জ্বর, বমির ওষুধ থেকে শুরু করে জীবনদায়ী অ্যান্টিবায়োটিক, কী নেই এই তালিকায়! নিম্নমানের এবং ভেজাল হওয়ায় বিভিন্ন কোম্পানির নানা ব্যাচের ১৪৩টি ওষুধকে বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল স্বাস্থ্যদপ্তর।

১৪৩টি ওষুধ তুলে নেওয়ার সিদ্ধান্ত
  • ২৪ ডিসেম্বর, ২০২৫ ১৮:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুগার, প্রেশার, গ্যাস, জ্বর, বমির ওষুধ থেকে শুরু করে জীবনদায়ী অ্যান্টিবায়োটিক, কী নেই এই তালিকায়! নিম্নমানের এবং ভেজাল হওয়ায় বিভিন্ন কোম্পানির নানা ব্যাচের ১৪৩টি ওষুধকে বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল স্বাস্থ্যদপ্তর। সুগারের গ্লিমেপিরাইড থেকে প্রেশারের টেমিসার্টন, গ্যাস-বমির প্যান্টোপ্রাজল, কোলেস্টেরল, লিপিডির জন্য অ্যাটারোভাসটাটিন, র‌্যাবেপ্রাজোল থেকে অ্যামক্সিসিলিন, মেরোপেনামের মতো অ্যান্টিবায়োটিক— নিম্নমানের ও ভেজাল ওষুধের তালিকা যথেষ্ট লম্বা। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে এই খবর জানা গিয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ