Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

পোস্ট অফিসের সংখ্যা কমানোর সিদ্ধান্ত, প্রতিবাদ কর্মীদের

একসঙ্গে একাধিক পোস্ট অফিসকে নিকটবর্তী ডাকঘরের সঙ্গে মিশিয়ে দিতে চলেছে ডাক বিভাগ। সূত্রের খবর, সেই তালিকায় আছে কলকাতা ও শহরতলির সাব পোস্ট অফিসগুলি।

পোস্ট অফিসের সংখ্যা কমানোর সিদ্ধান্ত,  প্রতিবাদ কর্মীদের
  • ২৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একসঙ্গে একাধিক পোস্ট অফিসকে নিকটবর্তী ডাকঘরের সঙ্গে মিশিয়ে দিতে চলেছে ডাক বিভাগ। সূত্রের খবর, সেই তালিকায় আছে কলকাতা ও শহরতলির সাব পোস্ট অফিসগুলি। তার মধ্যে রয়েছে কাস্টমস হাউস, ওয়াটগঞ্জ, বোসপুকুর রোড, কেসি মিলস, সোনা‌ই, তারাতলা রোড, সাধনা ঔষধালয়, তিলজলা বাজার, পার্কসার্কাস, ঝাউতলা, জোড়ামন্দির, রাজাবাগান,  পিএসডি, বারাকপুর বাজার, দক্ষিণ বেলঘড়িয়া প্রভৃতি। 

Advertisement

দপ্তরের কর্তারা জানিয়েছেন, নতুন পোস্ট অফিস চালু করা বা চালু পোস্ট অফিস বন্ধ করা দপ্তরের নিয়মিত বিষয়। পরিস্থিতির উপর নির্ভর করে এই সিদ্ধান্ত হয়। যদিও কর্মচারীদের একাংশ এতে আপত্তি তুলছেন। তাঁদের বক্তব্য, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে সাব পোস্ট অফিসগুলি অন্য পোস্ট অফিসের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ ডাকঘরের সংখ্যা কমিয়ে দেওয়া হবে। আমরা এই সংকোচনের বিরোধী। কারণ এতে সবার আগে গ্রাহক স্বার্থ বিঘ্নিত হবে। আমাদের দাবি, যদি কোনও প্রশাসনিক প্রয়োজনে ডাকঘর বন্ধ করে দিতেই হয় তাহলে যেখানে পোস্ট অফিস নেই সেসব জায়গায় নতুন করে পোস্ট অফিস খোলা হোক বা স্থানান্তরিত করা হোক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ