Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

আওয়ামি লিগকে নিষিদ্ধের সিদ্ধান্ত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামাত-ই-ইসলামির মতো দলের দাবির মুখে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামি লিগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার।

আওয়ামি লিগকে নিষিদ্ধের সিদ্ধান্ত
  • ১১ মে, ২০২৫ ১২:০৫
Prefer us on Google

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামাত-ই-ইসলামির মতো দলের দাবির মুখে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামি লিগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল এবং তার নেতাদের বিরুদ্ধে মামলা চলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই মামলার বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দেশে কোনও রাজনৈতিক কর্মসূচি নিতে পারবে না আওয়ামি লিগ। শনিবার মহম্মদ ইউনুসের উপস্থিতিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। এই ঘোষণার পরেই ঢাকা, চট্টগ্রাম সহ একাধিক জায়গায় মিছিল-শোভাযাত্রা বের করে আওয়ামি বিরোধী দলগুলি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ