Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

উত্তরপ্রদেশে পাথর খাদান দুর্ঘটনায় মৃত বেড়ে হল ৬

উত্তরপ্রদেশে পাথর খাদানে দুর্ঘটনার পর কেটে গিয়েছে ৪৮ ঘণ্টা। এখনও আটক শ্রমিকদের সবাইকে উদ্ধার করা যায়নি। এরইমধ্যে খাদানে ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬।

উত্তরপ্রদেশে পাথর খাদান দুর্ঘটনায় মৃত বেড়ে হল ৬
  • ১৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সোনভদ্র: উত্তরপ্রদেশে পাথর খাদানে দুর্ঘটনার পর কেটে গিয়েছে ৪৮ ঘণ্টা। এখনও আটক শ্রমিকদের সবাইকে উদ্ধার করা যায়নি। এরইমধ্যে খাদানে ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬। ধ্বংসস্তূপে এখনও সাত থেকে আটজন শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা উদ্ধারকারীদের। এদিকে, খাদান দুর্ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত কৃষ্ণ মাইনিং ওয়ার্কসের দুই মালিক তথা ব্যবসায়ী মধুসূদন সিং এবং দিলীপ কেশরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। খাদান দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যু নিয়ে যোগী প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়েছে সমাজবাদী পার্টি (সপা)। মাফিয়া ও স্থানীয় পুলিশের যোগসাজশে অবৈধভাবে খাদানটি চলছিল বলে অভিযোগ রবার্টসগঞ্জের সপা এমপি ছোটেলাল খারওয়ার। তিনি বলেন, ওই এলাকায় অবৈধ খননের রমরমা চলছে। প্রতিমাসেই সেখানে দুর্ঘটনা ঘটছে। সবকিছু জানা সত্ত্বেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। মৃত শ্রমিকদের পরিবারগুলির জন্য ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছেন তিনি। 

Advertisement

দুর্ঘটনার রাতেই একজনের দেহ উদ্ধার করা হয়। পরের দিন আরও তিন শ্রমিকের নিথর দেহ খাদান থেকে তুলে আনেন উদ্ধারকারীরা। উল্লেখ্য,  শনিবার সন্ধ্যায় আচমকাই খাদানের ভিতরে একটি বড় অংশে ধস নামে। সেখানে তখন ১৩-১৫ জন শ্রমিক কাজ করছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ