Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ইউপিএসে যোগ দেওয়ার সময়সীমা বাড়ল

কেন্দ্রীয় সরকারের কর্মী ও আধিকারিকদের  ইউনিফায়েড পেনশন স্কিমের (ইউপিএস) সুবিধা নিতে অপশন দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে কেন্দ্র।

ইউপিএসে যোগ দেওয়ার সময়সীমা বাড়ল
  • ১৪ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় সরকারের কর্মী ও আধিকারিকদের  ইউনিফায়েড পেনশন স্কিমের (ইউপিএস) সুবিধা নিতে অপশন দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে কেন্দ্র। তার পরিপ্রেক্ষিতে এরাজ্যে কর্মরত সর্বভারতীয় ক্যাডারের আধিকারিকদের এই সুবিধা দিতে রাজ্য অর্থদপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে। কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকার তার আধিকারিক ও কর্মীদের জন্য ন্যাশনাল পেনশন স্কিম (এনপিএস) চালু করে। ২০০৪ সাল থেকে কাজে যোগ দেওয়া কর্মী ও আধিকারিকদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। এনপিএস তহবিলে কর্মী ও সরকার উভয়ের টাকা জমা পড়ে। সেখান থেকে পেনশন দেওয়ার ব্যবস্থা চালু হয়। কিন্তু এই পেনশনে ডিএ সহ অন্যান্য ঩কিছু সুবিধা না থাকার জন্য কর্মী মহল থেকে অনেকদিন ধরে আপত্তি ওঠছিল। এর পরিপ্রেক্ষিতে ইউপিএস চালু করে কেন্দ্র। ইচ্ছুক কর্মী ও আধিকারিকদের ইউপিএস-এ যোগ দেওয়ার জন্য প্রথমে গত জুন পর্যন্ত অপশন দেওয়া হয়। তারপর তা বাড়িয়ে সেপ্টেম্বর করা হয়। এখন তা আরও বাড়িয়ে নভেম্বর করা হল। প্রসঙ্গত, দেশের অনেক রাজ্য সরকার এনপিএস স্কিমে যোগ দিলেও পশ্চিমবঙ্গ তাতে শামিল হয়নি। রাজ্য সরকারের কর্মী ও রাজ্য ক্যাডারের আধিকারিকদের জন্য ডিএ সহ পেনশন দেওয়ার ব্যবস্থা চালু আছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ