Bartaman Logo
৮ জুলাই, ২০২৬

ছত্তিশগড়ে বাঁধ ভেঙে বন্যা

৪৫ বছরের পুরানো লুটিয়া বাঁধের একাংশ ভেঙে আকস্মিক বন্যা।  ছত্তিশগড়ের বলরামপুর জেলার ধনেশপুর গ্রামে মঙ্গলবার গভীর রাতের এই বিপর্যয়ে ভেঙে পড়ে দুটি বাড়ি।

ছত্তিশগড়ে বাঁধ ভেঙে বন্যা
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, রায়পুর: ৪৫ বছরের পুরানো লুটিয়া বাঁধের একাংশ ভেঙে আকস্মিক বন্যা।  ছত্তিশগড়ের বলরামপুর জেলার ধনেশপুর গ্রামে মঙ্গলবার গভীর রাতের এই বিপর্যয়ে ভেঙে পড়ে দুটি বাড়ি। ঘুমের মধ্যেই জলে ভেসে যায় ৭ জন। তারমধ্যে ৬ জন একই পরিবারের। এখনও পর্যন্ত ৪ জনের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ ৩ জন। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছে এক মহিলা ও তাঁর পুত্রবধূর দের উদ্ধার করে প্রশাসন। বুধবার সকালে আরও দুটি দেহ পাওয়া যায়। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছন,  ভারী বৃষ্টির কারণে ধনেশপুরের লুটিয়া বাঁধে ফাটল দেখা দেয়। এই জলাধারটি ১৯৮০-র দশকে নির্মাণ করা হয়েছিল। বাঁধে ফাটলের কারণে জলাধারের জল আশপাশে ঘরবাড়ি ও কৃষিজমি ভাসিয়ে দেয়।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ