Bartaman Logo
৯ জুন, ২০২৬

দলিত পরিবারকে চাষ করতে বাধা

বিজেপিশাসিত মধ্যপ্রদেশে নিগ্রহের শিকার দলিত পরিবার। অভিযোগ, নিজেদের জমিতে চাষ করতে বাধা দেওয়া হয়েছে তাঁদের। জোর করে ফসল কেড়ে নেওয়া হয়েছে বলেও দাবি।

দলিত পরিবারকে চাষ করতে বাধা
  • ২৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নারায়ণপুর (মধ্যপ্রদেশে): বিজেপিশাসিত মধ্যপ্রদেশে নিগ্রহের শিকার দলিত পরিবার। অভিযোগ, নিজেদের জমিতে চাষ করতে বাধা দেওয়া হয়েছে তাঁদের। জোর করে ফসল কেড়ে নেওয়া হয়েছে বলেও দাবি। ঘটনা মধ্যপ্রদেশের লাটেরি তহসিলের নারায়ণপুর গ্রামের। শুক্রবার নিজের জমি থেকে ফসল তুলছিলেন গ্রামের বাসিন্দা ভগবত সিং আহিরওয়ার। সঙ্গে ছিলেন দুই মহিলা সহ তাঁর পরিবারের কয়েকজন। প্রত্যেকে আহিরওয়ার (দলিত) সম্প্রদায়ের। ভগবতের দাবি, জমিতে ফসল তোলার সময় আচমকা তাঁদের উপর হামলা চালায় কয়েকজন। মারধর করে ফসল কেড়ে নেয়। বাদ দেওয়া হয়নি মহিলাদেরও। মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়তে শোরগোল বাড়ে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ